রান্নাকরা খাদ্যের পুষ্টিমান
আইভি খান ওয়াহিদ || 2026-08-23 02:04:19
খাদ্যের বিভিন্ন পুষ্টি উপাদানের উপর রান্নার প্রভাব অনেক। সঠিকভাবে রান্না না করার কারণে খাদ্যের পুষ্টি অনেকাংশেই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে এ সমস্যা রোধ করা যায়।
- শাকসবজি বা ফলমূল ধোয়ার সময় জলে ডুবিয়ে না রেখে প্রবাহিত জলে ধুয়ে নেয়া উত্তম।
- শাকসবজি বা অন্যান্য খাদ্য কাটাকাটির কাজ রান্নার ঠিক আগে করা উচিত।
- শাকসবজি বা ফলমূলের খোসা যথাসম্ভব না ফেলা উচিত। যদি একান্তই ফেলতেই হয় তবে খুব পাতলা করে ফেলা উচিত।
- খাবার যতটা কম সিদ্ধ করা যায় তত ভালো।
- রান্নার সময় ব্যবহৃত পাত্র যাতে ঢাকা থাকে সে চেষ্টা করা উচিত।
- খাদ্য রান্না করার পর বেশিক্ষণ ফেলে রাখা ঠিক নয়। তাছাড়া খাদ্যদ্রব্য উন্মাক্ত স্থানে খোলা অবস্থায় রাখাও অনুচিত।
- খুব বেশি তাপে বা খুব বেশি সময় ধরে রান্না করাও ঠিক নয়।