১. অনিদ্রার সমস্যায় মধু কার্যকর । কুসুম গরম দুধের সাথে মধু মিশিয়ে শোবার আগে পান করুন ।
২. স্ট্রোক প্রতিরোধে চা খান। একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত চা পানে স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় ।
৩. জ্বর হলে খান প্রচুর পানি। পানি বা তরল খাবার জ্বর সারাতে ভীষণ সহায়ক ।
৪. জ্বরের নিরাময়ে দই কার্যকর ভূমিকা পালন করে । মধুও জ্বর নিরাময়ে ভুমিকা রাখে ।
৫. মাথা ব্যথা নিয়মিত সমস্যা হলে প্রচুর মাছ খান ।
৬. মাথা ব্যাথায় উপকারী আদা। খেতে পারেন আদা চা ।
৭. হাঁপানির সমস্যা থাকলে অবশ্যই কাঁচা পিঁয়াজ খান ।এটি শ্বাস নালির সংকোচন রোধ করে ।
৮. ঠান্ডা লাগলে রসুন খান, সেরে যাবে ।
৯. পেটের পীড়ায় খেতে পারেন কলা ও আদা। কাঁচা কলা পেটের পীড়ায় ভীষণ উপকারী ।
Designed & Developed by TechSolutions BD