কাচা পেঁয়াজের আছে অনেক গুন
আইভি খান ওয়াহিদ || 2026-05-25 13:05:49
পেঁয়াজ একটি বহুল পরিচিত এবং ব্যবহৃত সবজি । এটি সবজি হলেও এর ব্যাবহার রান্নার মসলা হিসেবে বেশি। প্রায় সব রান্নাতেই কমবেশি পেয়ঁজ ব্যবহৃত হয় । পেঁয়াজের ইংরেজি নাম ঙহরড়হ এবং বৈজ্ঞানিক নাম অষষরঁস পবঢ়ধ । পেঁয়াজে রয়েছে :
- ৮৬.৮% পানি,
- ১.২% প্রোটিন,
- ১১.৬% শর্করা,
- ০.১৮% ক্যালসিয়াম,
- ০.০৪% ফসফরাস,
- এছাড়াও পেঁয়াজে রয়েছে ভিটামিন এ, বি ও সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ।
-
পেঁয়াজের আরও গুন
- খাবারে পেঁয়াজের ব্যবহার উচ্চরক্তচাপ কমায় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ।
- কাচা পেঁয়াজ বাতের ব্যথার ক্ষেত্রে উপকারী ।
- পেঁয়াজের রয়েছে অ্যন্টি-ব্যাকটেরিয়াল উপাদান। তাই ফোঁড়া বা ঘা হলে তাতে পেঁয়াজের রস প্রয়োগ করলে তারাতাড়ি সেরে যায়।
- নিয়মিত পেঁয়াজে খেলে শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের হয়ে যায় ।
- পেঁয়াজ ক্যান্সারের পাশাপাশি ডায়াবেটিসও প্রতিরোধ করে
- কফযুক্ত কাশিতে পেঁয়াজের রসের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে খান, কফ বেরিয়ে আসবে ।
- হেঁচকি বন্ধ করতেও পেঁয়াজের রস অত্যন্ত কার্যকর ।
- পোকার দংশনে পেঁয়াজ ঘষুন ।
- নেশাগ্রস্ত ব্যক্তিকে পেঁয়াজের রস খাইয়ে দিন, নেশা কেটে যাবে ।
- ঠান্ডাজনিত মাথাব্যথায় এক চা চামচ পেঁয়াজের রসের সাথে দুই চা চামচ পানি মিশিয়ে খান দ্রুত ভালো হয়ে যাবে ।
- হালকা জ্বরে নাক দিয়ে পেঁয়াজের রস টানলে জ্বর ভালো হয়ে যায় ।