করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই হাত জীবানুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন। কিন্তু এটি ব্যাবহারের কিছু নিয়ম আগেই জেনে নিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো, এটি অত্যন্ত দাহ্য। তাই এটি মেখে আগুনের কাছে যাওয়া যাবে না। কারন এতে মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে।
সম্প্রতি তেমনই এক দুঃখজনক দুর্ঘটনার ঘটনা পত্র-পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ড বার/হ্যান্ড নিটাইজিং/ হ্যাক্সাসল জাতীয় লোশন ইত্যাদিতে এলকোহল বিদ্যমান, যা কিনা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এই এলকোহল-ই কিন্তু প্রচন্ড দাহ্য, অর্থাৎ আগুনের হালকা আচ থেকেই আগুন ধরে যায়। এ ধরনের হ্যান্ড স্যানিটাইজার মেখে তার রেশ না যাওয়া পর্যন্ত আগুন স্পর্শ করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী বিষয়টি শেয়ার করে লিখেছেন, তার মানে এই না যে আপনি ব্যবহার বন্ধ করে দিবেন। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে সাবধান হোন এবং অন্য কে সচেতন করুন।
Designed & Developed by TechSolutions BD