Happy Home & Healthcare Prokashoni

পকেটের রুমালেও লুকিয়ে করোনার বিপদ

Amar ShasthoBD || 2026-11-24 16:33:42

ঋতু পরিবর্তনের এই সময়টায় ঘরে ঘরে সর্দি-কাশি। কোনটা যে নিরীহ ঠান্ডা লাগা, আবার কোনটায় যে লুকিয়ে রয়েছে করোনার কাঁটা? টেস্ট না করলে তা বোঝা সম্ভব নয়। তবে আপাতভাবে ছোঁয়াচে অসুখ ঠেকাতে চিকিৎসকরা বলছেন, সবার আগে নাক ঝাড়ার রুমাল ব্যবহার বন্ধ করতে। ঘনঘন সর্দি এবং কাশি হলেই কফ উঠে আসা, সঙ্গে জ্বর এসবই করোনা ভাইরাসের উপসর্গ। সর্দিকাশির পর রুমালে নাক ঝেড়ে অনেকেই তা রেখে দেন। সে রুমালে লেগে থাকে জীবানু। ওই রুমাল ভুলবশত কেউ ব্যবহার করলে তার থেকেই ছড়াতে পারে অসুখ। এর চেয়ে ন্যাপকিন ব্যবহার করা অনেক নিরাপদ। একবার ব্যবহার করেই তা ফেলে দেওয়া যায়। 

দেখা হলেই হ্যান্ডশেক কিংবা গালে লাগে গাল ঠেকিয়ে অভিনন্দন চুম্বন-আপাতত এই ধরনের পাশ্চাত্য সংস্কৃতিকে বিপজ্জনক বলছেন চিকিৎসকরা। বাঙালি সংস্কৃতিতে করোনা ঠেকানোর দাওয়াই রয়েছে বলছেন চিকিৎসকরা।

Designed & Developed by TechSolutions BD