Happy Home & Healthcare Prokashoni

রক্তদানের সময় করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে কি?

Amar ShasthoBD || 2026-08-23 02:03:53

করোনাভাইরাসের কারনে গোটাবিশ্বে মানুষের সাধারন জীবনজাপনের ওপর বিরুপ প্রভাব পরছে। অদৃশ্য এই শক্রর সঙ্গে পেড়ে উঠছে না মানুষ। করোনা আতম্কে সাধারন রোগিরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। এছাড়া এই সময়ে রক্তদান থেকে বিরত রয়েছে অনেকেই। সরকারী ও বেসরকারী ব্লাড ব্যাংকে রক্তের সল্পতা দেখা দিয়েছে। 

সম্প্রতি ভয়াবহ এই পরিস্থিতিতে একটা প্রশ্ন অনেকের মনেই নতুন করে আশম্কার সৃস্টি করেছে- রক্তদানের সময় কি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে? 

এ বিষয়ে গুরুত্বপুর্ন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও )। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্তের ধমনি-শিরায় রক্ত জমাট বাঁধতে শুরু করে। ফলে শরিরের  অক্সিজেনের ব্যাপক ঘাটতির সৃষ্টি হয়। এ ছাড়া এক বা একাধিক শিরার গভীরে রক্ত জমাট বাধতে ফুসফুস ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। রক্তে মাধ্যমে সারা শরীরে সংক্রমিত হয় এই ভাইরাস ! ফলে খুব অল্প সময়ের মধ্যেই রোগীর মৃত্যুঝুঁকি বেড়ে যায়। 

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এই সমস্যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়-পালমোনারি এম্বোলিজম। এ সমস্যা রোগীর মধ্যে কোন উপসর্গ ছাড়াও দেখা দিতে পারে। 

রক্তদানের সময়েও কি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে? এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্তদানের সময় কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন, এ ধরনের কোনো প্রমান পাওয়া যায়নি। 

ডব্লিউএইচও জানান, এই ভাইরাসের ফলে শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার আশম্কাই বেশি। তবে রক্তদানের ফলে কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন ঘটনার প্রমান মেলেনি।

Designed & Developed by TechSolutions BD