এই রোগের পথ্য অনেকটাই, হেপাটাইটিস রোগীর পথ্যের মতো। স্নেহ জাতীয় পদার্থ, যেমন ঘি,মাখন, পিত্তথলির সংকোচন ঘটায় ফলে পেটে ব্যথা বেড়ে যায়।
পিত্তথলির অসুখে ঘি, মাখন, চিজ, বেশি তেল, পশুর মাংস, তৈলাক্ত মাছ, চর্বি, নারকেল ইত্যাদি খাদ্য তালিকা থেকে বাদ যাবে।
ভাত, ডাল, শাক-সবজি, ছোট টাটকা মাছ, মুরগি, ফল বা ফলের রস, চিড়া, মুড়ি, খই, মাখন তোলা দুধ ও দই, ছানা পথ্য হিসেবে রোগীকে দেওয়া যায়। চা বা কফিও পান করা চলে।
Designed & Developed by TechSolutions BD