আমরা যখন ফল কিনতে বাজারে যাই তখন মনে একটাই প্রশ্ন, ফলটি কি ফরমালিনমুক্ত? এই সংশয়ে আমরা অনেকেই ফল খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চাই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও ) মানব শরীরের জন্য ফরমালিনের গ্রহণযোগ্যমাত্রা নিধারণ করেছে শূন্য দশমিক ১৫ পিপিএম। অথচ ডিএমপি, বিএসটিআই, ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহনীয়মাত্রা বানিয়ে নিয়েছে ২ পিপিএম। যা আন্তর্জাতিক মানের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি!
খাদ্যে ফরমালিন বিরোধী অভিযানে নিরাপদ খাদ্য আইনের (২০১৩) ২৩ ধারাকে ব্যবহার করা হয়। এতে উল্লেখ আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, সোডিয়াম সাইক্লামেট), কীটনাশক (ডিডিটি, পিসিবি তেল) বা অন্য কোনো বিষাক্ত দ্রব্যমিশ্রিত খাদ্যদ্রব্য মজুদ, বিপণন বা বিক্রি করা যাবে না।
Designed & Developed by TechSolutions BD